.
অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইলের ধ্বংসাবশেষ দেখিয়েছে ভারত। ছবি: সংগৃহীত।অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইলের ধ্বংসাবশেষ দেখিয়েছে ভারত। ছবি: সংগৃহীত।সন্ত্রাস ও জঙ্গি দমনে যে ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাকিস্তান নিয়েছে, তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ভারত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ভারত এ অভিযোগ করে। দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনী এই ব্রিফিংয়ের আয়োজন করে।
ভারতের অভিযোগ, পাকিস্তান সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে উত্তেজনা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। এ সময় তারা পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানে ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ হাজির করে। এগুলো ভারতীয় বিমানবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে তাদের দাবি। এ ভাঙা অংশ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজোরিতে পড়েছিল।

Post a Comment

Previous Post Next Post